সড়ক যোগাযোগের সুফল পেতে প্রযুক্তি অপরিহার্য

২৬ ডিসেম্বর, ২০২৩ ১৭:৩৯  

সড়ক যোগাযোগে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং যোগাযোগ ক্ষেত্রে মূলতঃ বিপ্লব ঘটে গেছে, যা’ পুরো অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়াও সড়ক দুর্ঘটনা হ্রাসে এবং যান চলাচলে শৃংখলা আনতে সরকার বহুমাত্রিক উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু নাগরিকরা এবং গাড়ি চালকরা যদি সড়কের অনুশাসন মেনে না চলে, তবে এসব অর্জনের পুরোপুরি সুফল পাওয়া যাবে না।”

মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘সড়ক যোগাযোগে বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক এক অধিবেশনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মনীন্দ্র কিশোর মজুমদার এ মতামত ব্যক্ত করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন কালে তিঁনি বিগত ২০০৯ থেকে সড়ক যোগাযোগের অর্জিত সাফল্যের চিত্র তুলে ধরে জানান, ৩৮,০০০ কি.মি. সড়ক যোগাযোগের নেটওয়ার্ক চালু